দুর্বৃত্তের গুলিতে ছাত্রদল কর্মী আহত

কুষ্টিয়ার ভেড়ামারায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তের গুলিতে চঞ্চল হোসেন (২৫) নামে এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছেন। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে মারামারি ও গুলির এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার কাচারিপাড়ায় মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে জীবন ও কাওসারের সঙ্গে তামিম ও লিখনের মারামারির সূত্রপাত হয়। সেখানে জীবন ও কাওসার আহত হয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। পরবর্তীতে সেই মারামারিকে কেন্দ্র করেই রাত ৯টার দিকে উপজেলার কেন্দ্রীয় ঈদগায়ে একদল দুর্বৃত্ত এসে চঞ্চলকে উদ্দেশ করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি এসে চঞ্চলের মাথায় লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। চঞ্চল ও তার সহযোগী মাসুম মোল্লা অভিযোগ করেন, রাত ৯টার দিকে ৫-৬ দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলযোগে এসে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। পরে চঞ্চলকে গুলিবি

দুর্বৃত্তের গুলিতে ছাত্রদল কর্মী আহত

কুষ্টিয়ার ভেড়ামারায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তের গুলিতে চঞ্চল হোসেন (২৫) নামে এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছেন। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে মারামারি ও গুলির এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার কাচারিপাড়ায় মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে জীবন ও কাওসারের সঙ্গে তামিম ও লিখনের মারামারির সূত্রপাত হয়। সেখানে জীবন ও কাওসার আহত হয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। পরবর্তীতে সেই মারামারিকে কেন্দ্র করেই রাত ৯টার দিকে উপজেলার কেন্দ্রীয় ঈদগায়ে একদল দুর্বৃত্ত এসে চঞ্চলকে উদ্দেশ করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি এসে চঞ্চলের মাথায় লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

চঞ্চল ও তার সহযোগী মাসুম মোল্লা অভিযোগ করেন, রাত ৯টার দিকে ৫-৬ দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলযোগে এসে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। পরে চঞ্চলকে গুলিবিদ্ধ অবস্থায় এলোপাতাড়ি মারধর করে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে। 

কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন জানান, চঞ্চলের মাথার বাম পাশের উপরের অংশে গুরুতর আঘাত লেগে ফেটে গেছে। তবে কিসের আঘাতে ফেটেছে তা স্পষ্ট নয়। 

ভেড়ামারা থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে দুটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ আসেনি। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow