দুর্যোগে ব্যবসায়ীদের ভূমিকা প্রশংসনীয়: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো দুর্যোগের কঠিন সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এবং দেশের ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ব্যবসায়ীরা যেভাবে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, তা মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যবসায়ীদের এই উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে। শুক্রবার (১৭ জুলাই) বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। আরও পড়ুন সরকার দুর্গতদের পাশে থেকে দুর্যোগ মোকাবিলা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান এমপি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সুখে-দুঃখে তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ীরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং আছেন। আগামীতেও যেকোনো সামাজিক ও মানবিক সংকটে আমা
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো দুর্যোগের কঠিন সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এবং দেশের ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ব্যবসায়ীরা যেভাবে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, তা মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যবসায়ীদের এই উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে।
শুক্রবার (১৭ জুলাই) বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান এমপি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সুখে-দুঃখে তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ীরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং আছেন। আগামীতেও যেকোনো সামাজিক ও মানবিক সংকটে আমাদের এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ব্যবসায়ীদের এই মহৎ ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের প্রতি ভবিষ্যতে এই ধরনের সংকটকালীন পরিস্থিতিতে আরও বেশি সংখ্যায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সিনিয়র সভাপতি ফারুক আজম, সহ-সভাপতি সেলিম বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মাহবুবর রহমান, অ্যাডভোকেট শাহজাহান, মিনহাজ উদ্দিন, মিনহাজুল আবেদিন, নাজিম উদ্দীন, রেজাউল করিম, বোরহান উদ্দিন, মনসুর আলম. সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম, নরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
এমডিআইএইচ/এমএমকে
What's Your Reaction?


