দুর্যোগে মানুষ-প্রাণী সবার পাশে দাঁড়ানোর বার্তা নিলয়ের

  দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের পাশাপাশি অসহায় পশুপাখির প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া শহর ও আশপাশের এলাকায় বারবার বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ অনুসন্ধান করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ারও দাবি তুলেছেন এ অভিনেতা। সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিলয় আলমগীর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ যেন সবাইকে এই দুর্যোগ মোকাবিলা করার শক্তি দেন। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত নেই। কিন্তু শহর ও শহরের আশপাশে বারবার কেন বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।’ আরও পড়ুন সন্তানকে নিয়ে ট্রলে ক্ষুব্ধ মাহি, দিলেন আবেগঘন বার্তা তিনি মনে করেন, কেবল তাৎক্ষণিক ত্রাণ নয়, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণও জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষ

দুর্যোগে মানুষ-প্রাণী সবার পাশে দাঁড়ানোর বার্তা নিলয়ের

 

দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের পাশাপাশি অসহায় পশুপাখির প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া শহর ও আশপাশের এলাকায় বারবার বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ অনুসন্ধান করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ারও দাবি তুলেছেন এ অভিনেতা।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিলয় আলমগীর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ যেন সবাইকে এই দুর্যোগ মোকাবিলা করার শক্তি দেন। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত নেই। কিন্তু শহর ও শহরের আশপাশে বারবার কেন বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।’


তিনি মনে করেন, কেবল তাৎক্ষণিক ত্রাণ নয়, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণও জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিপদের সময় মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে নিলয় আরও লেখেন, ‘এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই। শুধু মানুষ নয়, অসহায় পশুপাখি, কুকুর, বিড়ালসহ সব প্রাণীর প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। তারাও এই দুর্যোগের শিকার।’

নিলয়ের এই বার্তা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশংসিত হচ্ছে। অনেকেই তার আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বন্যাদুর্গত মানুষ ও প্রাণীদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরছেন।

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সপ্তাহজুড়ে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow