দূর পরবাস

কত দূরে এলে মানুষনিজের দেশ থেকে নয়,নিজের কাছ থেকেই দূরে চলে যায়? কত বছর পরবাসে থাকলেনাড়ির টান আর ফেরার পথ দেখায় না,শুধু বুকের ভেতরএকটি অদৃশ্য ব্যথা হয়ে থাকে? আমি আজও জানি,আমার শিকড় কোথায়।কোন মাটিতেআমার প্রথম পদচিহ্ন পড়েছিল,কোন আকাশের নিচেআমার শৈশব প্রথম স্বপ্ন দেখেছিল। আরও পড়ুন একটি লেন্সে বন্দি শত অনুভূতি মনে আছেবৃষ্টিভেজা মাটির গন্ধ,বিকেলের মাঠ,নদীর ধারে হারিয়ে যাওয়া সময়,মায়ের কণ্ঠে ডাকা সেই নাম,যে নামটি পৃথিবীর আর কেউসেভাবে ডাকতে পারেনি। কিছু মানুষ চলে গেছে,কিছু বাড়ি আর নেই,কিছু পথের ওপরনতুন পথ তৈরি হয়েছে,তবু স্মৃতির ভেতরসবকিছু আজও আগের মতোই আছে। কখনো গভীর রাতেঅচেনা শহরের জানালায় দাঁড়িয়েমনে হয়,একবার যদি ফিরে যেতে পারতাম! তারপরই বিবেক নিঃশব্দে প্রশ্ন করে, কোথায় ফিরবে? সেই মাটিতে,নাকি সেই সময়ে,যে সময় আর কোনোদিন ফিরে আসবে না? তখন বুঝি,ফিরে যাওয়া মানেই ঘরে ফেরা নয়। দেশ তো শুধু একটি ভূখণ্ড নয়।দেশ মানুষের মুখ,ভাষার স্বর,শৈশবের গন্ধ,ভালোবাসার স্মৃতি,আর সেইসব মূল্যবোধযেগুলো নিয়ে মানুষনিজেকে মানুষ বলে চিনেছিল। দূরে এসে দেখেছি,মানুষের ভেতরওধীরে ধীরে বদলে যায

দূর পরবাস

কত দূরে এলে মানুষ
নিজের দেশ থেকে নয়,
নিজের কাছ থেকেই দূরে চলে যায়?

কত বছর পরবাসে থাকলে
নাড়ির টান আর ফেরার পথ দেখায় না,
শুধু বুকের ভেতর
একটি অদৃশ্য ব্যথা হয়ে থাকে?

আমি আজও জানি,
আমার শিকড় কোথায়।
কোন মাটিতে
আমার প্রথম পদচিহ্ন পড়েছিল,
কোন আকাশের নিচে
আমার শৈশব প্রথম স্বপ্ন দেখেছিল।

মনে আছে
বৃষ্টিভেজা মাটির গন্ধ,
বিকেলের মাঠ,
নদীর ধারে হারিয়ে যাওয়া সময়,
মায়ের কণ্ঠে ডাকা সেই নাম,
যে নামটি পৃথিবীর আর কেউ
সেভাবে ডাকতে পারেনি।

কিছু মানুষ চলে গেছে,
কিছু বাড়ি আর নেই,
কিছু পথের ওপর
নতুন পথ তৈরি হয়েছে,
তবু স্মৃতির ভেতর
সবকিছু আজও আগের মতোই আছে।

কখনো গভীর রাতে
অচেনা শহরের জানালায় দাঁড়িয়ে
মনে হয়,
একবার যদি ফিরে যেতে পারতাম!

তারপরই বিবেক নিঃশব্দে প্রশ্ন করে,

কোথায় ফিরবে?

সেই মাটিতে,
নাকি সেই সময়ে,
যে সময় আর কোনোদিন ফিরে আসবে না?

তখন বুঝি,
ফিরে যাওয়া মানেই ঘরে ফেরা নয়।

দেশ তো শুধু একটি ভূখণ্ড নয়।
দেশ মানুষের মুখ,
ভাষার স্বর,
শৈশবের গন্ধ,
ভালোবাসার স্মৃতি,
আর সেইসব মূল্যবোধ
যেগুলো নিয়ে মানুষ
নিজেকে মানুষ বলে চিনেছিল।

দূরে এসে দেখেছি,
মানুষের ভেতরও
ধীরে ধীরে বদলে যায় মানুষ।

স্বার্থ একদিন অভ্যাস হয়,
অভ্যাস থেকে সংস্কৃতি,
আর সংস্কৃতি কখনো কখনো
এমন এক অদৃশ্য জাল বোনে
যার ভেতর ঢুকে গেলে
বাইরে বেরিয়ে আসাও কঠিন।

তবু সব মানুষ হারিয়ে যায় না।

এখনও দেখি
অন্যায়ের সামনে একা দাঁড়ানো মানুষ,
নিজের প্রাপ্যের চেয়ে
অন্যের অধিকারের কথা ভাবা মানুষ,
নীরবে সৎ থেকে যাওয়া মানুষ।

তাই দেশকে ভালোবাসা
আমার কাছে অন্ধ আবেগ নয়।

ভালোবাসি বলেই
সবকিছু মেনে নিতে পারি না।

ভালোবাসি বলেই
অন্যায়কে ভালোবাসা বলতে পারি না,
অশালীনতাকে স্বাধীনতা বলতে পারি না,
স্বার্থকে সাফল্য বলতে পারি না,
নীরবতাকে শান্তি বলতে পারি না।

নাড়ির টান আমাকে ডাকে,
বিবেক আমাকে থামায়।

স্মৃতি আমাকে ফিরিয়ে নিয়ে যায়,
অভিজ্ঞতা আবার পথ আগলে দাঁড়ায়।

তবু কোনো কোনো রাতে
হঠাৎ মনে হয়,
সবকিছু ভুলে
শুধু সেই পুরোনো উঠোনটিতে
একবার দাঁড়াতে পারতাম!

আবার শুনতে পেতাম
পরিচিত কোনো কণ্ঠ,
যে কণ্ঠে আমার নামের সঙ্গে
আমার শৈশবটাও উচ্চারিত হতো।

কিন্তু জীবন
পেছনের দরজা খুলে রাখে না।

মানুষ যত দূরে যায়,
তার ভেতরে তত বেশি
দুটি পৃথিবী তৈরি হয়।

একটি পৃথিবী
যেখানে সে জন্মেছিল,

আরেকটি
যেখানে সে নিজেকে
নতুন করে তৈরি করেছে।

দুটির কোনোটাকেই
পুরোপুরি ছেড়ে যাওয়া যায় না।

তাই আজও
দূর পরবাসের আকাশের নিচে
আমি আমার দেশকে সঙ্গে নিয়ে হাঁটি।

কোনো পাসপোর্টে নয়,
কোনো মানচিত্রে নয়,
বুকের গভীরে।

নাড়ির টান আছে,
বিরহ আছে,
অসংখ্য স্মৃতি আছে,
অগণিত ভালোবাসা আছে।

শুধু ফিরে যাওয়ার ইচ্ছেটা নেই।

কেন নেই?

হয়তো কারণ
আমি দেশকে ছেড়ে আসিনি,
আমি শুধু সেই দেশটাকে খুঁজতে খুঁজতে
আরও দূরে চলে গেছি।

যে দেশে
মানুষ মানুষকে সম্মান করবে,
সত্যকে ভয় পাবে না,
ভালোবাসা হবে নির্মল,
নৈতিকতা হবে শক্তি,
বিবেক হবে মানুষের শেষ আশ্রয়,
আর স্বাধীনতা হবে
শুধু একটি শব্দ নয়,
একটি জীবন্ত অনুভূতি।

সেই দেশটি যদি কোনোদিন
আবার ফিরে আসে,

তবে হয়তো
দূর পরবাসের এই মানুষটি
সব পথ ভুলে
একদিন ফিরে যাবে।

নইলে—

নাড়ির টান থাকুক,
বিরহ থাকুক,
চোখের কোণে জমে থাকুক
অসংখ্য অশ্রুহীন স্মৃতি।

আমি দূরেই থাকব।

কারণ কখনো কখনো
মানুষ তার জন্মভূমি থেকে দূরে থাকে না,
দূরে থাকে
তার স্বপ্নভঙ্গের দেশ থেকে।

আর সেই দূরত্বের নামই
হয়তো

দূর পরবাস।

রহমান মৃধা
গবেষক ও লেখক
সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
[email protected]

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow