দূষিত খাবারে অসুস্থ হাজারো মানুষ, তদন্তেও মিলছে না উৎস

  যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া রহস্যজনক খাদ্যজনিত সংক্রমণ নতুন উদ্বেগ তৈরি করেছে। কয়েক সপ্তাহ ধরে হাজারো মানুষ অসুস্থ হলেও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি সংক্রমণের প্রকৃত উৎস কোথায় ও কীভাবে এটি এত দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বহুরাজ্যে ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরিয়াসিস (Cyclosporiasis) প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ। সোমবার (৩ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এটাই এই খাদ্যবাহিত রোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রথম নিশ্চিত মৃত্যুর ঘটনা। মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, মৃত দুই ব্যক্তির চিকিৎসা নথি পর্যালোচনায় দেখা গেছে, তাদের আগে থেকেই গুরুতর শারীরিক জটিলতা ছিল। সাইক্লোস্পোরিয়াসিস ও এর ফলে সৃষ্ট পানিশূন্যতা তাদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটিয়ে থাকতে পারে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণভাবে সাইক্লোস্পোরিয়াসিসকে প্রাণঘাতী রোগ হিসেবে বিবেচনা করেন না। চলতি বছরের জুনের শেষ দিকে মিশিগানে প্রথম এই প্রাদুর্ভাবের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকে।

দূষিত খাবারে অসুস্থ হাজারো মানুষ, তদন্তেও মিলছে না উৎস

 

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া রহস্যজনক খাদ্যজনিত সংক্রমণ নতুন উদ্বেগ তৈরি করেছে। কয়েক সপ্তাহ ধরে হাজারো মানুষ অসুস্থ হলেও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি সংক্রমণের প্রকৃত উৎস কোথায় ও কীভাবে এটি এত দ্রুত ছড়িয়ে পড়ছে।

এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বহুরাজ্যে ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরিয়াসিস (Cyclosporiasis) প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ। সোমবার (৩ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এটাই এই খাদ্যবাহিত রোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রথম নিশ্চিত মৃত্যুর ঘটনা।

মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, মৃত দুই ব্যক্তির চিকিৎসা নথি পর্যালোচনায় দেখা গেছে, তাদের আগে থেকেই গুরুতর শারীরিক জটিলতা ছিল। সাইক্লোস্পোরিয়াসিস ও এর ফলে সৃষ্ট পানিশূন্যতা তাদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটিয়ে থাকতে পারে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণভাবে সাইক্লোস্পোরিয়াসিসকে প্রাণঘাতী রোগ হিসেবে বিবেচনা করেন না।

চলতি বছরের জুনের শেষ দিকে মিশিগানে প্রথম এই প্রাদুর্ভাবের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে ১১ হাজারেরও বেশি সাইক্লোস্পোরা সংক্রমণের ঘটনা সম্পর্কে তারা অবগত রয়েছে। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ সব রোগী রাজ্য স্বাস্থ্য বিভাগ বা সিডিসির কাছে রিপোর্ট করেন না।

এদিকে, মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা এখনো নিশ্চিত হতে পারেননি, এই সংক্রমণের প্রকৃত উৎস কোথায়। তবে অনেক আক্রান্তের ঘটনার সঙ্গে টেইলর ফার্মস (Taylor Farms)-এর সরবরাহ করা তাজা সবজির সম্পর্ক পাওয়া গেছে। এই প্রতিষ্ঠানটির সরবরাহকৃত সবজি ‘টাকো বেল’ -এর বিভিন্ন আউটলেটেও ব্যবহার করা হতো।

প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে জুলাই মাসের মাঝামাঝি সময়ে মেক্সিকো থেকে আমদানি করা টেইলর ফার্মসের আইসবার্গ লেটুস বাজার থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে টাকো বেলও ঘোষণা দেয়, তারা আর টেইলর ফার্মসের লেটুস ব্যবহার করবে না।

কী এই সাইক্লোস্পোরা?

যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে, গ্রীষ্মকালেই সাধারণত সাইক্লোস্পোরিয়াসিসের প্রকোপ বেশি দেখা যায়। এটি সাইক্লোস্পোরা (Cyclospora) নামের অতি ক্ষুদ্র এক ধরনের পরজীবীর কারণে হয়। সাধারণত মানুষের মল দ্বারা দূষিত খাবারের মাধ্যমে এই পরজীবী শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায়।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, কাঁচা ফল ও সবজিই এই রোগের সবচেয়ে সাধারণ বাহক। এর মধ্যে রয়েছে রাস্পবেরি, তুলসি পাতা, বিভিন্ন ধরনের সালাদ মিশ্রণ, ধনেপাতা, বেরি ও ফলের মিশ্রণ, লেটুস ও স্ন্যাপ পিস।

কী কী লক্ষণ দেখা দেয়?

সাইক্লোস্পোরিয়াসিসের উপসর্গ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। তবে সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পাতলা কিংবা অত্যন্ত তীব্র ডায়রিয়া। এছাড়া গ্যাসের সমস্যা, ওজন কমে যাওয়া, পেটে তীব্র খিঁচুনি, অতিরিক্ত ক্লান্তি ও বমি বমি ভাবও দেখা দিতে পারে।

চিকিৎসকরা সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে এই রোগের চিকিৎসা করেন। তবে কিছু ক্ষেত্রে ওষুধ ছাড়াও রোগের উপসর্গ নিজে থেকেই কমে যেতে পারে।

কী সতর্কতা নেওয়া উচিত?

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, খাওয়ার আগে সব ধরনের ফল ও সবজি অবশ্যই প্রবাহমান পানির নিচে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বিশেষ করে শসা, তরমুজের মতো খাবার পরিষ্কার ব্রাশ দিয়ে ঘষে ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা, যাতে খাবারের গায়ে থাকা সম্ভাব্য দূষণ দূর করা যায়।

সূত্র: অ্যাক্সিওস

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow