দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে সর্বশেষ বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) অনুযায়ী, বর্তমানে ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ৮৪। এই স্কোর অনুযায়ী শহরটির বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। একই সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৯তম। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন ১৭৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি (১৬৩), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৬১), চতুর্থ স্থানে চিলির রাজধানী সান্তিয়াগো (১৪০) এবং পঞ্চম স্থানে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা (১৩৪)। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত
বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে সর্বশেষ বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) অনুযায়ী, বর্তমানে ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ৮৪। এই স্কোর অনুযায়ী শহরটির বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। একই সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৯তম। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন ১৭৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি (১৬৩), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৬১), চতুর্থ স্থানে চিলির রাজধানী সান্তিয়াগো (১৪০) এবং পঞ্চম স্থানে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা (১৩৪)। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow