দেজিরে দুয়ের জোড়া গোলে কলম্বিয়াকে হারালো ফ্রান্স

প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে জেতালেন দেজিরে দুয়ে। তার পারফরম্যান্সে ফ্রান্স জিতেছে ৩-১ ব্যবধানে। ওয়াশিংটন কমান্ডার্সের হোম ভেন্যু নর্থওয়েস্ট স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সের হয়ে অন্য গোলটি করেন মার্কুস তুরাম। ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশে কিলিয়ান এমবাপে থাকলয়েও ফ্রান্সের বিপক্ষে মাথে নামেন বদলি হিসেবে ৭৮ মিনিটে। এই ম্যাচে গোল না পাওয়ার স্পর্শ করা হয়নি ফ্রান্সের হয়ে অলিভিয়ে জিরুর করা সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ড। অবস্থান করছেন এখনও এক গোল দূরে। হাঁটুর চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন এমবাপে, যে কারণে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও কিছু ম্যাচে খেলতে পারেননি। ফ্রান্সকে ২৯ ২৯ মিনিটে প্রথম গোল করে এগিয়ে দেন দুয়ে। প্রথমার্ধের শেষ দিকে ম্যাগনেস আকলিউশের ক্রস থেকে ব্যবধান বাড়ান তুরাম। তুরামের অ্যাসিস্টে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে। এরপর ৭৭ মিনিটে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান জ্যামিন্তন কামপাস। ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স গত জুনের পর থেকে কোনো ম্যাচ হারেনি এবং বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছে দুইয়ে। অন্

দেজিরে দুয়ের জোড়া গোলে কলম্বিয়াকে হারালো ফ্রান্স

প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে জেতালেন দেজিরে দুয়ে। তার পারফরম্যান্সে ফ্রান্স জিতেছে ৩-১ ব্যবধানে।

ওয়াশিংটন কমান্ডার্সের হোম ভেন্যু নর্থওয়েস্ট স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সের হয়ে অন্য গোলটি করেন মার্কুস তুরাম।

ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশে কিলিয়ান এমবাপে থাকলয়েও ফ্রান্সের বিপক্ষে মাথে নামেন বদলি হিসেবে ৭৮ মিনিটে। এই ম্যাচে গোল না পাওয়ার স্পর্শ করা হয়নি ফ্রান্সের হয়ে অলিভিয়ে জিরুর করা সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ড। অবস্থান করছেন এখনও এক গোল দূরে। হাঁটুর চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন এমবাপে, যে কারণে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও কিছু ম্যাচে খেলতে পারেননি।

ফ্রান্সকে ২৯ ২৯ মিনিটে প্রথম গোল করে এগিয়ে দেন দুয়ে। প্রথমার্ধের শেষ দিকে ম্যাগনেস আকলিউশের ক্রস থেকে ব্যবধান বাড়ান তুরাম।

তুরামের অ্যাসিস্টে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে। এরপর ৭৭ মিনিটে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান জ্যামিন্তন কামপাস।

১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স গত জুনের পর থেকে কোনো ম্যাচ হারেনি এবং বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছে দুইয়ে। অন্যদিকে ১৩ নম্বরে থাকা কলম্বিয়া এর আগে ক্রোয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল।

আগামী ১৬ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে ফ্রান্স। আর কলম্বিয়া ১৭ জুন মেক্সিকো সিটিতে উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow