দেবিদ্বারে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত  

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রৌশনারা বেগম (৩২) ও তার ছয় বছর বয়সী ছেলে ইয়ামিন। রৌশনারা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার গাজিরহাট গ্রামের দিদার মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন রৌশনারার বাবা তাজুল ইসলাম (৬৫) ও মা মিনোয়ারা বেগম। আহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, তারা কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভারভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বারেরা এলাকায় সিএনজিচাল

দেবিদ্বারে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত  

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রৌশনারা বেগম (৩২) ও তার ছয় বছর বয়সী ছেলে ইয়ামিন। রৌশনারা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার গাজিরহাট গ্রামের দিদার মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন রৌশনারার বাবা তাজুল ইসলাম (৬৫) ও মা মিনোয়ারা বেগম। আহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভারভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বারেরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে কাভারভ্যান চাপা দিলে মা ও ছেলে নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সিএনজিতে থাকা মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow