দেবের অভিমান ভাঙবে কবে? মুখ খুললেন চঞ্চল

ঢাকা ও কলকাতায় সমানতালে কাজ করে চলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি কলকাতায় শেষ করেছেন ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘শেকড়’র শুটিং। তবে টালিউড সুপারস্টার দেবের সঙ্গে এখনও একসঙ্গে কাজ করা হয়নি তার। যদিও দুইবার প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত সেই কাজ আর করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, দেব অভিনীত খাদান ছবিতে তার অভিনয়ের কথা ছিল। এমনকি এর আগেও আরেকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সময়ের জটিলতা ও সূচির অসামঞ্জস্যের কারণে প্রস্তাবগুলো আর বাস্তবায়িত হয়নি। এ প্রসঙ্গে চঞ্চল বলেন, বিষয়টি নিয়ে দেবের কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, “এ ব্যাপারে আমার প্রতি দেবের একটা অভিমানও আছে।” চঞ্চল আরও জানান, দেশে-বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তাদের নিয়মিত দেখা হয়, আড্ডাও দেন একসঙ্গে। দেব বরাবরই চেয়েছেন তারা একসঙ্গে কাজ করুন, চঞ্চলও সেই ইচ্ছার কথা জানিয়েছেন। সবশেষ দেখা হওয়ার সময় দুজনই আশাবাদ ব্যক্ত করেছেন-শিগগিরই একসঙ্গে কাজ করবেন। আরও পড়ুন: ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় যাচ্ছেন অভিনেত্রী মনিরা মিঠু রমজানের প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গ

দেবের অভিমান ভাঙবে কবে? মুখ খুললেন চঞ্চল

ঢাকা ও কলকাতায় সমানতালে কাজ করে চলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি কলকাতায় শেষ করেছেন ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘শেকড়’র শুটিং।

তবে টালিউড সুপারস্টার দেবের সঙ্গে এখনও একসঙ্গে কাজ করা হয়নি তার। যদিও দুইবার প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত সেই কাজ আর করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চঞ্চল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, দেব অভিনীত খাদান ছবিতে তার অভিনয়ের কথা ছিল। এমনকি এর আগেও আরেকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সময়ের জটিলতা ও সূচির অসামঞ্জস্যের কারণে প্রস্তাবগুলো আর বাস্তবায়িত হয়নি।

এ প্রসঙ্গে চঞ্চল বলেন, বিষয়টি নিয়ে দেবের কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, “এ ব্যাপারে আমার প্রতি দেবের একটা অভিমানও আছে।”

চঞ্চল আরও জানান, দেশে-বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তাদের নিয়মিত দেখা হয়, আড্ডাও দেন একসঙ্গে। দেব বরাবরই চেয়েছেন তারা একসঙ্গে কাজ করুন, চঞ্চলও সেই ইচ্ছার কথা জানিয়েছেন। সবশেষ দেখা হওয়ার সময় দুজনই আশাবাদ ব্যক্ত করেছেন-শিগগিরই একসঙ্গে কাজ করবেন।


আরও পড়ুন:
ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় যাচ্ছেন অভিনেত্রী মনিরা মিঠু 
রমজানের প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গে মিম 

এদিকে সামনে চঞ্চলকে দেখা যাবে সিনেমা বনলতা ‘এক্সপ্রেস’–এ। পাশাপাশি লিসা গাজী পরিচালিত ‘শাস্তি’ ছবিতে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow