দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেটকারচালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। কারাগারে থাকা আরিফ হাসানকে এদিন আদালতে হাজির করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেটকারচালক বাবুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আরিফ হাসান ‘মূল অর্থ জোগানদাতা’ হিসেবে ভূমিকা পালন করেছেন। এছাড়া তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংস কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন বলেও আবেদনে দাবি করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাহমিনা সুলতানা আবেদনটির বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, আরিফ হাসান একজন প্র

দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেটকারচালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।

কারাগারে থাকা আরিফ হাসানকে এদিন আদালতে হাজির করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেটকারচালক বাবুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আরিফ হাসান ‘মূল অর্থ জোগানদাতা’ হিসেবে ভূমিকা পালন করেছেন। এছাড়া তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংস কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন বলেও আবেদনে দাবি করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাহমিনা সুলতানা আবেদনটির বিরোধিতা করেন।

তিনি আদালতকে বলেন, আরিফ হাসান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তিনি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। একই দিনে বিভিন্ন স্থানে সংঘটিত হামলার ঘটনায় তাকে জড়ানোর অভিযোগ কতটা বাস্তবসম্মত, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

এছাড়া তিনি আদালতকে জানান, আরিফ হাসান হৃদরোগে আক্রান্ত এবং তার হার্টে রিং পরানো রয়েছে। একের পর এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হলে তা তার প্রতি অবিচার হবে বলেও দাবি করেন তিনি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই উত্তরা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন প্রাইভেটকার চালক বাবুল। পরে তাকে উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত বছরের ২২ জুলাই বাবুলের স্ত্রী বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৭ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আরিফ হাসানকে আটক করা হয়। এরপর বিভিন্ন অভিযোগে দায়ের করা অন্তত নয়টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow