দেশে আর কোনো দখলবাজের জায়গা হবে না

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, প্রধানমন্ত্রীর একটি মাত্র নির্দেশ এদেশে আর কোনো দখলবাজের জায়গা থাকবে না। দেশের সরকারি সম্পদ, খাল-বিল, নদী এবং জনস্বার্থ সংশ্লিষ্ট জমি দখলমুক্ত রাখতে প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ১৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুইপ অপু। অপু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন, সুশাসন ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো দখলবাজ সরকারি সম্পদ বা জনগণের স্বার্থের জায়গা দখল করতে পারবে না। সরকার এসব বিষয়ে শূন্য সহনশীলতা নেবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাছির উদ্দীন কালু, পুলিশ সুপার রওনক জাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা আরও জানান,

দেশে আর কোনো দখলবাজের জায়গা হবে না

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, প্রধানমন্ত্রীর একটি মাত্র নির্দেশ এদেশে আর কোনো দখলবাজের জায়গা থাকবে না। দেশের সরকারি সম্পদ, খাল-বিল, নদী এবং জনস্বার্থ সংশ্লিষ্ট জমি দখলমুক্ত রাখতে প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ১৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুইপ অপু।

অপু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন, সুশাসন ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো দখলবাজ সরকারি সম্পদ বা জনগণের স্বার্থের জায়গা দখল করতে পারবে না। সরকার এসব বিষয়ে শূন্য সহনশীলতা নেবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাছির উদ্দীন কালু, পুলিশ সুপার রওনক জাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা আরও জানান, সরকারি সম্পদ ও খাল-বিলের দখলমুক্ত রাখার মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। সরকার দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow