দেশে একদিন আগে গাইবান্ধায় ২১ মুসল্লির ঈদ জামাত

দেশের প্রচলিত সময়ের একদিন আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদে আয়োজিত এ জামাতে শিশুসহ অন্তত ২১ জন মুসল্লি অংশ নেন। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেও গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জামাতে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সহিহ হাদিস অনুসারী কয়েকটি পরিবার প্রতিবছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহা উদযাপন করেন। দেশের প্রচলিত সময়ের একদিন আগে ঈদ পালন করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেওয়া গাইবান্ধা সদর উপজেলার রওশনবাগ এলাকার হারুন মিয়া, আব্দুল রাজ্জাক ও শাহিন মিয়া জানান, তারা

দেশে একদিন আগে গাইবান্ধায় ২১ মুসল্লির ঈদ জামাত

দেশের প্রচলিত সময়ের একদিন আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদে আয়োজিত এ জামাতে শিশুসহ অন্তত ২১ জন মুসল্লি অংশ নেন।

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেও গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জামাতে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহিহ হাদিস অনুসারী কয়েকটি পরিবার প্রতিবছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহা উদযাপন করেন। দেশের প্রচলিত সময়ের একদিন আগে ঈদ পালন করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজে অংশ নেওয়া গাইবান্ধা সদর উপজেলার রওশনবাগ এলাকার হারুন মিয়া, আব্দুল রাজ্জাক ও শাহিন মিয়া জানান, তারা প্রায় ১৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন।

পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্দা গ্রামের বাসিন্দা ইউনুস সরকার বলেন, গ্রামের ৫-৬টি পরিবার নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে থাকে। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে দুটি পশু কোরবানি দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow