দেশে তেলের কোনো সংকট নেই : কয়ছর আহমদ
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের বড় হাওরে ধান কাটা উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কয়ছর আহমদ বলেন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সকল দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করেননি। দেশে তেলের সংকট নেই। ভবিষ্যতে যাতে তেলের দাম বাড়াতে না হয় সেজন্য আমরা তেল সাশ্রয় করছি। তিনি আরও বলেন, তেলের বাজারে যারা সিন্ডিকেট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা হবে। হাওরের ফসল রক্ষা বাঁধ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, সুনামগঞ্জ জেলায় প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকার ধান উৎপন্ন হয়। এ ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেইট নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা রেখেছি। মন্ত্রণালয় বিষয়টি দেখছেন। আগামী বছর থেকে ক্রমান্বয়ে ফসল রক্ষা বাঁধগুলোর নির্মাণ কাজ শুরু হবে। পরে
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের বড় হাওরে ধান কাটা উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কয়ছর আহমদ বলেন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সকল দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করেননি। দেশে তেলের সংকট নেই। ভবিষ্যতে যাতে তেলের দাম বাড়াতে না হয় সেজন্য আমরা তেল সাশ্রয় করছি।
তিনি আরও বলেন, তেলের বাজারে যারা সিন্ডিকেট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
হাওরের ফসল রক্ষা বাঁধ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, সুনামগঞ্জ জেলায় প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকার ধান উৎপন্ন হয়। এ ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেইট নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা রেখেছি। মন্ত্রণালয় বিষয়টি দেখছেন। আগামী বছর থেকে ক্রমান্বয়ে ফসল রক্ষা বাঁধগুলোর নির্মাণ কাজ শুরু হবে।
পরে দরগাপাশা ইউনিয়ন পরিষদ পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া ও বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?