দেশে পৌঁছেছে আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ

দেশে পৌঁছেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ। বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মর‌দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। জানা গেছে, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ আবুধাবি দূতাবাস শাহ আলমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক বার্তায় দূতাবাস মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। উল্লেখ্য, গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শাহ আলমের উপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

দেশে পৌঁছেছে আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ

দেশে পৌঁছেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ। বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মর‌দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

জানা গেছে, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ আবুধাবি দূতাবাস শাহ আলমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

এক বার্তায় দূতাবাস মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শাহ আলমের উপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow