দেশে ফিরতে সীমান্তে ‘অনুপ্রবেশকারীদের’ ভিড়
পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর অনুপ্রবেশকারীদের মধ্যে নিজ দেশে ফেরার প্রবণতা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। এরই মধ্যে রাজ্যের দুই জেলায় ১২ জনকে হোল্ডিং সেন্টারে আটকে রাখা হয়েছে। এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে বিএসএফ চেকপোস্টের কাছে ভিড় করছেন অনেক অনুপ্রবেশকারী। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ মে) হাকিমপুর চেকপোস্ট এলাকায় ট্রলি ও প্রয়োজনীয় মালপত্র নিয়ে বহু অবৈধ অভিবাসী জড়ো হন। অনেকে সেখানে বিছানা পেতে অপেক্ষা করছেন, কখন বিএসএফ সীমান্ত পার হওয়ার অনুমতি দেবে। প্রতিবেদনে আরও বলা হয়, আগের দিনও প্রায় ১০০ জন কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্ত চেকপোস্টের ছাউনিতে অবস্থান নিয়েছিলেন। এছাড়া ছাউনির বাইরে আরও ৩০ থেকে ৪০ জন অপেক্ষা করছিলেন। সম্প্রতি অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটকদের রাখার জন্য সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন সরকার। এই ঘোষণা আসার পরেই বাংলাদেশে ফেরার জন্য ব্যস্ততা শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে। সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা সন্
পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর অনুপ্রবেশকারীদের মধ্যে নিজ দেশে ফেরার প্রবণতা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। এরই মধ্যে রাজ্যের দুই জেলায় ১২ জনকে হোল্ডিং সেন্টারে আটকে রাখা হয়েছে।
এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে বিএসএফ চেকপোস্টের কাছে ভিড় করছেন অনেক অনুপ্রবেশকারী।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ মে) হাকিমপুর চেকপোস্ট এলাকায় ট্রলি ও প্রয়োজনীয় মালপত্র নিয়ে বহু অবৈধ অভিবাসী জড়ো হন। অনেকে সেখানে বিছানা পেতে অপেক্ষা করছেন, কখন বিএসএফ সীমান্ত পার হওয়ার অনুমতি দেবে।
প্রতিবেদনে আরও বলা হয়, আগের দিনও প্রায় ১০০ জন কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্ত চেকপোস্টের ছাউনিতে অবস্থান নিয়েছিলেন। এছাড়া ছাউনির বাইরে আরও ৩০ থেকে ৪০ জন অপেক্ষা করছিলেন।
সম্প্রতি অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটকদের রাখার জন্য সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন সরকার। এই ঘোষণা আসার পরেই বাংলাদেশে ফেরার জন্য ব্যস্ততা শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে।
সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন সরকার। ওই ঘোষণা হতেই এবার ফের বাংলাদেশে ফেরার জন্য অনুপ্রবেশকারীদের মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে।
গেল বছরের অক্টোবরের শেষে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) সময় হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের এই ভিড়ের দৃশ্য দেখা গিয়েছিল। উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকা দিয়ে ওই সময়ে প্রতিদিন অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে গিয়েছে।
What's Your Reaction?