দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান নোবেলজয়ী মাচাদো  

ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মারিয়া করিনা মাচাদো। একই সঙ্গে ২০২৬ সালের শেষ হওয়ার আগেই নিজ দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন এ নোবেল শান্তি পুরস্কারজয়ী। শনিবার (২৩ মে) ভেনেজুয়েলার অন্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ ঘোষণা দেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের। গত ডিসেম্বরে ১১ মাস আত্মগোপনে থাকার পর ভেনেজুয়েলা ছাড়েন মাচাদো। পরে তিনি নরওয়ে যান এবং সেখানে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।  সংবাদ সম্মেলনে মাচাদো বলেন, তিনি ও অন্য বিরোধী নেতারা অবাধ ও সুষ্ঠু প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, ‘দেশের ভেতরে ও বাইরে থাকা সব ভেনেজুয়েলীয় যেন ভোট দিতে পারেন, আমরা সেই পরিবেশ চাই।’ তবে ভেনেজুয়েলায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রশংসা করছেন। তেলের উচ্চমূল্যের এই সময়ে তিনি ভেনেজুয়েলার তেল খাত মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত করেছেন।   এদিকে যু

দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান নোবেলজয়ী মাচাদো   

ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মারিয়া করিনা মাচাদো। একই সঙ্গে ২০২৬ সালের শেষ হওয়ার আগেই নিজ দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন এ নোবেল শান্তি পুরস্কারজয়ী।

শনিবার (২৩ মে) ভেনেজুয়েলার অন্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ ঘোষণা দেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

গত ডিসেম্বরে ১১ মাস আত্মগোপনে থাকার পর ভেনেজুয়েলা ছাড়েন মাচাদো। পরে তিনি নরওয়ে যান এবং সেখানে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 

সংবাদ সম্মেলনে মাচাদো বলেন, তিনি ও অন্য বিরোধী নেতারা অবাধ ও সুষ্ঠু প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, ‘দেশের ভেতরে ও বাইরে থাকা সব ভেনেজুয়েলীয় যেন ভোট দিতে পারেন, আমরা সেই পরিবেশ চাই।’

তবে ভেনেজুয়েলায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা এখনো স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রশংসা করছেন। তেলের উচ্চমূল্যের এই সময়ে তিনি ভেনেজুয়েলার তেল খাত মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত করেছেন।  

এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়। এরপর যুক্তরাষ্ট্র মাচাদোকে পাশ কাটিয়ে সরকারি দলের অনুগত নেতৃত্বের সঙ্গে কাজ শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ স্থায়ীভাবে শূন্য হলে ৩০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এ বিষয়ে তেমন আগ্রহ দেখাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow