দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মারা গেছেন ৫৪ জন

হজ শেষে এরই মধ্যে মোট ৬১ হাজার ৬৯৭ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। শনিবার (১৯ জুন) ভোর রাত ৩টা পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এছাড়া এ বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৫৪ জন হজযাত্রী ও হাজি মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।  আরও পড়ুন হজ কত প্রকার, কোনটি উত্তম? বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৬১ হাজার ৬৯৭ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৩৭৮ জন রয়েছেন। এসব হাজি দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস ২২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।  হজ পোর্টালে জানানো হয়েছে, সর্বশেষ গত ১৬ জুন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী আকলিমা আক্তার (৪৪) মদিনায় মারা গেছেন। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। এ বছর সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭, মদিনায় ১৬ ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।   আরও পড়ুন ওমরাহ করলে কি হজ ফরজ হয়ে যায়? হ

দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মারা গেছেন ৫৪ জন

হজ শেষে এরই মধ্যে মোট ৬১ হাজার ৬৯৭ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। শনিবার (১৯ জুন) ভোর রাত ৩টা পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এছাড়া এ বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৫৪ জন হজযাত্রী ও হাজি মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। 

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৬১ হাজার ৬৯৭ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৩৭৮ জন রয়েছেন। এসব হাজি দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস ২২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে। 

হজ পোর্টালে জানানো হয়েছে, সর্বশেষ গত ১৬ জুন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী আকলিমা আক্তার (৪৪) মদিনায় মারা গেছেন। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। এ বছর সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭, মদিনায় ১৬ ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।  

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪১৫ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১১ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

আরএমএম/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow