দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ৭৭৩ জন হামে আক্রান্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৮ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৭৫ জন। উল্লেখ্য, এসব পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।

দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ৭৭৩ জন হামে আক্রান্ত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৮ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৭৫ জন।

উল্লেখ্য, এসব পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow