দেশের পর্যটন খাতের প্রসারে ভূমিকা রাখছে এটিজেএফবি: প্রতিমন্ত্রী

দেশের পর্যটন খাতের প্রসারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল ৭ দশমিক ৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতের সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। এক হাজারের বেশি দৌড়বিদ এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এটিজেএফবির এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন আমাকে ব্যক্তিগতভাবেও উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও এতে অংশ

দেশের পর্যটন খাতের প্রসারে ভূমিকা রাখছে এটিজেএফবি: প্রতিমন্ত্রী

দেশের পর্যটন খাতের প্রসারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল ৭ দশমিক ৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতের সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। এক হাজারের বেশি দৌড়বিদ এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এটিজেএফবির এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন আমাকে ব্যক্তিগতভাবেও উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে।  

আরও পড়ুন
হাতিরঝিলে এটিজেএফবির বিউটিফুল বাংলাদেশ রান অনুষ্ঠিত 
উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস 

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের ইমারের মতো (ইমার প্রোপার্টিজ) বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলছি। তারা বুর্জ খালিফা নির্মাণ করেছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থাপনার উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। গ্রুপটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন বলেন, বড় থেকে ছোট- সব বয়সের মানুষের স্বাস্থ্য সচেতন অংশগ্রহণ দেখে আমি সত্যিই অভিভূত। এ ধরনের আয়োজন আমাদের সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। আগামী বছর আমরা এই আয়োজনকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে চাই।

এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরামের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন উদ্দেশ্যে এমন আয়োজন হয়। এটিজেএফবির পক্ষ থেকে আমরা বিশেষভাবে বাংলাদেশের পর্যটনকে প্রমোট করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছি। এটি আমাদের একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে পরিণত হয়েছে। ভবিষ্যতে আমরা এই আয়োজনকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই। আগামী বছর আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিদম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন প্রমুখ।

এমএমএ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow