দেশের প্রতিটি সংকট উত্তরণে বিএনপি নেতৃত্ব দিয়েছে

চট্টগ্রাম-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ সকালে চট্টগ্রাম-৪ আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এসময় তিনি বলেন, দেশের প্রতিটি সংকট উত্তরণে বিএনপি নেতৃত্ব দিয়েছে। এ সময় তার সঙ্গে তার ছেলে ইসরাফিল খসরু উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানকে নির্যাতন করে দেশের বাইরে নির্বাসনে পাঠিয়েছিল। তিনি আজ দেশের ক্রান্তিলগ্নে হাল ধরছেন। গোটা দেশের মানুষ তার দিকে চেয়ে আছে। আগামীতে জনগণের সরকার নির্বাচিত হবে। যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে আগামীতে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হবে। আমীর খসরু বলেন, মানুষ যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। ভোট হচ্ছে জনগণের অধিকার। এই অধিকার যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। জনগণ তাদের মত প্রকাশের জন্যই ভোটকেন্দ্রে এসেছে। তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। আমীর খসরু আরও বলেন

দেশের প্রতিটি সংকট উত্তরণে বিএনপি নেতৃত্ব দিয়েছে

চট্টগ্রাম-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ সকালে চট্টগ্রাম-৪ আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এসময় তিনি বলেন, দেশের প্রতিটি সংকট উত্তরণে বিএনপি নেতৃত্ব দিয়েছে। এ সময় তার সঙ্গে তার ছেলে ইসরাফিল খসরু উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমানকে নির্যাতন করে দেশের বাইরে নির্বাসনে পাঠিয়েছিল। তিনি আজ দেশের ক্রান্তিলগ্নে হাল ধরছেন। গোটা দেশের মানুষ তার দিকে চেয়ে আছে। আগামীতে জনগণের সরকার নির্বাচিত হবে। যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে আগামীতে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হবে।

আমীর খসরু বলেন, মানুষ যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। ভোট হচ্ছে জনগণের অধিকার। এই অধিকার যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। জনগণ তাদের মত প্রকাশের জন্যই ভোটকেন্দ্রে এসেছে। তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

আমীর খসরু আরও বলেন, নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি যতটা কেন্দ্রে গিয়েছি সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। জনগণ উৎসবের আমেজে ভোটকেন্দ্রে এসেছে।

কেন্দ্রের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, শুরুতে শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ম মেনেই চলছে বলে তার কাছে মনে হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি দিন শেষে বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এমআরএএইচ/এসএনআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow