দৌলতদিয়ায় বাসডুবি : লাশের সন্ধানে আশপাশের এলাকা পরিদর্শন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের সামনে পদ্মায় যাত্রীবাহী বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে যাওয়ায় এখন মরদেহ ভেসে উঠার সম্ভাবনা বেশি। তাই আশপাশের এলাকায় পরিদর্শন করছেন উদ্ধারকারীরা।
শুক্রবার (২৭ মার্চ) সকাল আটটার পর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
তিনি বলেন, তৃতীয় দিনের মতো আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
দেওয়ান সোহেল রানা আরও বলেন, আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। যেহেতু এ ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে সেহেতু মরদেহ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ জন্য আমরা আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছি।
বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই সিভিল ডিফেন্স কর্মকর্তা।