দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় ধরনের সাফল্য দেখিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ২০২৫ সাল থেকে শুরু করা বিডার কাঠামোবদ্ধ ‘লিড জেনারেশন’ ও সক্রিয় ‘বিনিয়োগ পাইপলাইন ব্যবস্থাপনা’ পদ্ধতি ইতিবাচক ফল দিতে শুরু করেছে। বর্তমানে বিডার বিনিয়োগ পাইপলাইনে শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব রয়েছে। এর মধ্যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ এরই মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে বিডা। বিডা জানায়, ২০২৫ সালে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে সম্পৃক্ত করে এ বিনিয়োগ পাইপলাইন গড়ে তোলা হয়। বিনিয়োগের প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস এবং দক্ষিণ কোরিয়া। পাইপলাইনে থাকা মোট প্রস্তাবের মধ্যে ১৫ শতাংশের বেশি বিনিয়োগ এরই মধ্যে ‘ডিসিশন ও এক্সিকিউশন’ পর্যায়ে রয়েছে, যা বৈশ্বিক মানদণ্ডের তুলনায়ও ভালো বলে দাবি করেছে সংস্থাটি।
বিডার তথ্য অনুযায়ী, পাইপলাইন থেকে বর্তমানে বাস্তবায়নের পথে থাকা বড় প্রকল্পগুলোর মধ্যে হংকং ভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড অন্যতম। প্রতিষ্ঠা
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় ধরনের সাফল্য দেখিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ২০২৫ সাল থেকে শুরু করা বিডার কাঠামোবদ্ধ ‘লিড জেনারেশন’ ও সক্রিয় ‘বিনিয়োগ পাইপলাইন ব্যবস্থাপনা’ পদ্ধতি ইতিবাচক ফল দিতে শুরু করেছে। বর্তমানে বিডার বিনিয়োগ পাইপলাইনে শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব রয়েছে। এর মধ্যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ এরই মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে বিডা। বিডা জানায়, ২০২৫ সালে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে সম্পৃক্ত করে এ বিনিয়োগ পাইপলাইন গড়ে তোলা হয়। বিনিয়োগের প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস এবং দক্ষিণ কোরিয়া। পাইপলাইনে থাকা মোট প্রস্তাবের মধ্যে ১৫ শতাংশের বেশি বিনিয়োগ এরই মধ্যে ‘ডিসিশন ও এক্সিকিউশন’ পর্যায়ে রয়েছে, যা বৈশ্বিক মানদণ্ডের তুলনায়ও ভালো বলে দাবি করেছে সংস্থাটি।
বিডার তথ্য অনুযায়ী, পাইপলাইন থেকে বর্তমানে বাস্তবায়নের পথে থাকা বড় প্রকল্পগুলোর মধ্যে হংকং ভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড অন্যতম। প্রতিষ্ঠানটি মিরসরাই ও কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে দুই ধাপে মোট ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে, যা থেকে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে। এ ছাড়া চীনের হেনগলি গ্রুপ আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে প্রায় ৩৪.৯৩ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করছে ।
এ ছাড়া শ্রীলঙ্কার সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। বিডার দাবি, এটি দেশের জীবন বীমা খাতে একটি গুরুত্বপূর্ণ সরাসরি বিদেশি বিনিয়োগ এবং এর মাধ্যমে আধুনিক ইনশিওরটেক প্রযুক্তি ও ডিজিটাল সেবা চালু হবে। আবাসন ও নির্মাণ খাতের সরঞ্জাম তৈরিতে চীনের লেসো গ্রুপ চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে ১২.৫ একর জমিতে ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে পাইপ, সোলার প্যানেল, স্যানিটারি পণ্য, কেবল, লাইটিং ও অন্যান্য নির্মাণসামগ্রী উৎপাদন করা হবে।
পাইপলাইনের আরেকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান মেগারিচ বাংলাদেশে প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যারা আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনসের জন্য কিটব্যাগ ও লাইফস্টাইল পণ্য তৈরি করবে। বিমান সংস্থাগুলোর জন্য অ্যামেনিটি কিট ও লাইফস্টাইল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশে উৎপাদন শুরু করলে রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছে বিডা। এদিকে মালয়েশিয়ার রিটেইল প্রতিষ্ঠান এমআর.ডিআইওয়াই বাংলাদেশে তাদের কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করছে। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির ১৭টির বেশি মেগা স্টোর চালু রয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, গত এক বছরে ১.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব থেকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের অগ্রগতি একটি ইতিবাচক দিক। বিডার লক্ষ্য হলো, ২০২৬ সালের মধ্যে বিনিয়োগ পাইপলাইনে নতুন করে আরও ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ যুক্ত করা। এ লক্ষ্যে নিবেদিত টিম ও বিশেষায়িত ডেস্কের মাধ্যমে কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিডা।