দেয়াল ধসে নিহত ১, আহত চারজনকে হাসপাতালে ভর্তি

টানা ভারী বর্ষণের মধ্যে চট্টগ্রাম নগরের রহমাননগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে নগরের রহমাননগর আবাসিক এলাকার বি-ব্লকের ৪ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দেয়াল ধসের ঘটনায় নিহত শফিকুল ইসলাম (৩২) ছাড়াও আহত হয়েছেন তার পরিবারের সদস্যরা। আহতদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলামের মা মর্জিনা বেগম (৫৫), মঞ্জিলা বেগম (৪৫), ছেলে সোহান (৪) ও মেয়ে ছাইফা (২)। বর্তমানে তারা চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে দেয়ালসংলগ্ন মাটি নরম হয়ে যায়। বিকেলে হঠাৎ বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা দেয়ালের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ধ্বংসস্তূপের ন

দেয়াল ধসে নিহত ১, আহত চারজনকে হাসপাতালে ভর্তি

টানা ভারী বর্ষণের মধ্যে চট্টগ্রাম নগরের রহমাননগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে নগরের রহমাননগর আবাসিক এলাকার বি-ব্লকের ৪ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দেয়াল ধসের ঘটনায় নিহত শফিকুল ইসলাম (৩২) ছাড়াও আহত হয়েছেন তার পরিবারের সদস্যরা। আহতদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলামের মা মর্জিনা বেগম (৫৫), মঞ্জিলা বেগম (৪৫), ছেলে সোহান (৪) ও মেয়ে ছাইফা (২)। বর্তমানে তারা চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে দেয়ালসংলগ্ন মাটি নরম হয়ে যায়। বিকেলে হঠাৎ বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা দেয়ালের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেয়াল ধসের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আহত আরও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow