দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ী

নেত্রকোনা শহরের ছোট বাজারে ইলেকট্রনিক সামগ্রীর দোকানের এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন হেনা ডিজিটাল নামক দোকানটির মালিক রাজু সাহা (৪৫)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের ছোট বাজারে হেনা ডিজিটালের মালিক রাজু সাহা সকাল ১০টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই সবকিছু তছনছ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে অগ্নিদগ্ধ ব্যবসায়ীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক জাকির হোসেন বলেন, এসি বিস্ফোরণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তার বলেন, অগ্নিদগ্ধ রোগীর শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এইচ এম কামাল/এফএ/এএসএম

দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ী

নেত্রকোনা শহরের ছোট বাজারে ইলেকট্রনিক সামগ্রীর দোকানের এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন হেনা ডিজিটাল নামক দোকানটির মালিক রাজু সাহা (৪৫)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের ছোট বাজারে হেনা ডিজিটালের মালিক রাজু সাহা সকাল ১০টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই সবকিছু তছনছ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে অগ্নিদগ্ধ ব্যবসায়ীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক জাকির হোসেন বলেন, এসি বিস্ফোরণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তার বলেন, অগ্নিদগ্ধ রোগীর শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow