দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার (৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগের মতোই যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ভারতীয় ব্যবসায়িরা বুধবার পণ্য আদান-প্রদান করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি ইতোমধ্যেই বাংলাদেশের ব্যবসায়িদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে বেশ গতি পেয়েছে। বন্দর দিয়ে সবচেয়ে বেশি রপ্তানি হয় মাছ। এছাড়া পাথর, সিমেন্ট, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। বন্দর দিয়ে বিপুল পরিমাণ গম আমদানির চিন্তা করছেন ব্যবসায়ীরা। আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস

দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার (৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগের মতোই যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ভারতীয় ব্যবসায়িরা বুধবার পণ্য আদান-প্রদান করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি ইতোমধ্যেই বাংলাদেশের ব্যবসায়িদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।

দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে বেশ গতি পেয়েছে। বন্দর দিয়ে সবচেয়ে বেশি রপ্তানি হয় মাছ। এছাড়া পাথর, সিমেন্ট, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। বন্দর দিয়ে বিপুল পরিমাণ গম আমদানির চিন্তা করছেন ব্যবসায়ীরা।

আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow