দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া গুরুত্বপূর্ণ নৌরুটে বৈরি আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে পুনরায় যাত্রী ও যানবাহন পারাপার শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ১০টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও নদীতে তীব্র স্রোত দেখা দিলে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। এ সময় দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনসহ কয়েকটি ফেরি আটকা পড়ে, সৃষ্টি হয় সাময়িক ভোগান্তি। পরিস্থিতি স্বাভাবিক হলে রাত সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে ১০টি ফেরি দিয়ে পারাপার কার্যক্রম চালু রয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ ভুইয়া জানান, ঝড়ো বাতাসের কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল, পরে পরিস্থিতি অনুকূলে এলে তা পুনরায় চালু করা হয়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ এই নৌরুটে স্বল্প সময়ের বন্ধেও যাত্রী ও পরিবহন চালকদের কিছুটা ভোগান্তি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া গুরুত্বপূর্ণ নৌরুটে বৈরি আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে পুনরায় যাত্রী ও যানবাহন পারাপার শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ১০টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও নদীতে তীব্র স্রোত দেখা দিলে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। এ সময় দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনসহ কয়েকটি ফেরি আটকা পড়ে, সৃষ্টি হয় সাময়িক ভোগান্তি।
পরিস্থিতি স্বাভাবিক হলে রাত সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে ১০টি ফেরি দিয়ে পারাপার কার্যক্রম চালু রয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ ভুইয়া জানান, ঝড়ো বাতাসের কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল, পরে পরিস্থিতি অনুকূলে এলে তা পুনরায় চালু করা হয়।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ এই নৌরুটে স্বল্প সময়ের বন্ধেও যাত্রী ও পরিবহন চালকদের কিছুটা ভোগান্তি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।
What's Your Reaction?