দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় খেলাফত মজলিসের মহাসচিবের গভীর শোক
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক ও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে জালালুদ্দিন আহমাদ বলেন, দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপ, দুর্বল অবকাঠামো ও নিরাপত্তাহীনতার বিষয়গুলো বিরাজ করছে। এমন ঝুঁকিপূর্ণ স্থানে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে—ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ ছিল না। তিনি আরও বলেন, নদীর তীব্র স্রোত, ঘাটের অবকাঠামোগত দুর্বলতা, ফেরির যান্ত্রিক ত্রুটি এবং পর্যাপ্ত তদারকির অভাব বারবার সামনে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অবহেলা করেছে। যার ফলেই আজকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের পূর্ণ চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের জোর দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব। এছাড়া অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন, দায়ীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নৌপথে কঠ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে জালালুদ্দিন আহমাদ বলেন, দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপ, দুর্বল অবকাঠামো ও নিরাপত্তাহীনতার বিষয়গুলো বিরাজ করছে। এমন ঝুঁকিপূর্ণ স্থানে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে—ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ ছিল না।
তিনি আরও বলেন, নদীর তীব্র স্রোত, ঘাটের অবকাঠামোগত দুর্বলতা, ফেরির যান্ত্রিক ত্রুটি এবং পর্যাপ্ত তদারকির অভাব বারবার সামনে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অবহেলা করেছে। যার ফলেই আজকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের পূর্ণ চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের জোর দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব। এছাড়া অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন, দায়ীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নৌপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান তিনি।
মাওলানা জালালুদ্দিন আহমাদ, এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফিরদাউস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
সবশেষে তিনি সকলকে দুর্গতদের পাশে দাঁড়ানো এবং মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।
What's Your Reaction?