দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহতদের নাম ও পরিচয়

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ১১ জন, শিশু ৮ জন ও পুরুষ ৮ জন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ১. মজনু শেখের ছেলে উজ্জ্বল শেখ (২৬),  ২. বোয়ালিয়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে জাহাঙ্গীর (৫৫),  ৩. মদাপুর গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল শেখ (২৪), ৪. মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার(৬১),  ৫. কুষ্টিয়া পৌরসভার মজমপুরের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন(৫৬),  ৬. কুষ্টিয়া সদর উপজেলার খাগবাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস(২৮),  ৭. রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দার মৃত ডা. আব্দুল আলীমের মেয়ে জহুরা অন্তি(২৭),  ৮. কাজী মুকুলের ছেলে কাজী সাইফ(৩০),  ৯. গোয়ালন্দ উপজেলার চর বাকরিপাড়ার রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার(৩২),  ১০. মেয়ে সাফিয়া আক্তার রিন্থি(১২),  ১১. কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল(৩), ১২. কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানূর

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহতদের নাম ও পরিচয়

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ১১ জন, শিশু ৮ জন ও পুরুষ ৮ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-

১. মজনু শেখের ছেলে উজ্জ্বল শেখ (২৬), 

২. বোয়ালিয়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে জাহাঙ্গীর (৫৫), 

৩. মদাপুর গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল শেখ (২৪),

৪. মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার(৬১), 

৫. কুষ্টিয়া পৌরসভার মজমপুরের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন(৫৬), 

৬. কুষ্টিয়া সদর উপজেলার খাগবাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস(২৮), 

৭. রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দার মৃত ডা. আব্দুল আলীমের মেয়ে জহুরা অন্তি(২৭), 

৮. কাজী মুকুলের ছেলে কাজী সাইফ(৩০), 

৯. গোয়ালন্দ উপজেলার চর বাকরিপাড়ার রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার(৩২), 

১০. মেয়ে সাফিয়া আক্তার রিন্থি(১২), 

১১. কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল(৩),

১২. কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানূর(১১), 

১৩. রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দার কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ(৭), 

১৪. গাড়ীর ড্রাইভার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পশ্চিম গাড়াকোলা গ্রামের আরব খানের ছেলে আরমান খান(৩১), 

১৫. কালুখালীর বেলগাছির আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা ওরফে জেসমিন(৩০), 

১৬. রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মন্ডলের মেয়ে লিমা আক্তার(২৬), 

১৭. বড় চর বেনিনগর গ্রামের মান্নান মন্ডলের স্ত্রী জোস্ন্যা(৩৫), 

১৮. গোপালগঞ্জের কোটালীপাড়ার নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম(৩৮), 

১৯. দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মথুয়ারাই গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী নাছিমা(৪০), 

২০. ঢাকার আশুলিয়ার বাগধুনিয়া পালপাড়ার মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা(৩০), 

২১. রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার(১১), 

২২. কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে আয়েশা সিদ্দিকা(১৩), 

২৩. ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার খন্দকার বাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে আরমান(৭ মাস), 

২৪. কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান(৬), 

২৫. রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান(৮), 

২৬. রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫)।

এদিকে কিছুক্ষণ আগে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধারকৃতদের মধ্যে ২৪জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে মরদেহ রয়েছে দিনাজপুরের পার্বতীপুরের ছিমা। পরিবারের সদস্যরা আসলে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। 

ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা এসে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস কাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর রশীদ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। 

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও মানিকগঞ্জের ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করে। বাসটি রাতে উদ্ধার করা হয়। সকাল থেকে এখন পর্যন্ত ডুবরী দল ৩টি মরদেহ উদ্ধার করেছেন। 

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে ২১ জনের ও পরে ৩জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসে। ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৪টি মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকী মরদেহ তাদের পরিবার আসলে হস্তান্তর করা হবে। নিহতদের মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে ও আহতদের ১৫ হাজর টাকা করে প্রদান করা হয়েছে।  

৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন: বাস ডুবির ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার কারণ অনুসন্ধানে ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজবাড়ী, সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্), দৌলতদিয়া ফেরি ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ-সহকারী পরিচালক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার। এ কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow