দ্বিতীয় দফা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ইডির অভিযান

ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে শনিবার (২৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, রেশন দুর্নীতি মামলার তদন্ত জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার চার জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। শনিবার (২৫ এপ্রিল) দক্ষিণ হাবরার সুভাষ রোড এলাকার শ্রমিক চন্দ্র, রাজিব সাহা এবং পার্থ সাহা নামে চাল ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালায় ইডির কর্মকর্তারা। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার জয়গাছি নেতাজি রোড এলাকার আরও এক চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। মোট ৯ জন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এছাড়াও একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর এবং সংস্থাসহ মোট ১৭ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এদিন সকালে ইডির কর্মকর্তারা ইডির সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় যায়। সে সময় ইডির কর্মকর্তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কয়েক দিন আগে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ইডির সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্স

দ্বিতীয় দফা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ইডির অভিযান

ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে শনিবার (২৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, রেশন দুর্নীতি মামলার তদন্ত জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার চার জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।

শনিবার (২৫ এপ্রিল) দক্ষিণ হাবরার সুভাষ রোড এলাকার শ্রমিক চন্দ্র, রাজিব সাহা এবং পার্থ সাহা নামে চাল ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালায় ইডির কর্মকর্তারা। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার জয়গাছি নেতাজি রোড এলাকার আরও এক চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। মোট ৯ জন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এছাড়াও একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর এবং সংস্থাসহ মোট ১৭ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

এদিন সকালে ইডির কর্মকর্তারা ইডির সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় যায়। সে সময় ইডির কর্মকর্তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

কয়েক দিন আগে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ইডির সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। তারপরেই এই ম্যারাথন অভিযান শুরু করে ইডি।

করোনা সময় বেশ কয়েকশো ট্রাকে করে প্রায় পাঁচ হাজার টনের বেশি গম পাচারের অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেই তদন্তের ভার আসে ইডির ওপর। অভিযোগ উঠেছে, প্রায় ১৬ কোটি রুপির গম পাচার করা হচ্ছিল। সেই গমের হিসেবে কারচুপি করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। সেই মামলায় এই ব্যক্তিদের নাম এবং অনেকগুলো সংস্থার নাম সামনে এসেছিল। ফলে এই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow