দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

দ্বিতীয় ধাপে আগামী ১৫ জুন ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৮ জুন) বিকেল ৩টা ৫৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম। ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আগামী ১৫ জুন দ্বিতীয় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হবে।’ এর আগে গত ১০ মে প্রথম ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর তালিকা প্রকাশ করে এনসিপি। এর মধ্যে ৩৩টি পৌরসভার মেয়র ও ৬৭টি উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী ছিল। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ওই তালিকা ঘোষণা করা হয়।

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

দ্বিতীয় ধাপে আগামী ১৫ জুন ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৮ জুন) বিকেল ৩টা ৫৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আগামী ১৫ জুন দ্বিতীয় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হবে।’

এর আগে গত ১০ মে প্রথম ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর তালিকা প্রকাশ করে এনসিপি। এর মধ্যে ৩৩টি পৌরসভার মেয়র ও ৬৭টি উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী ছিল। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ওই তালিকা ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow