দ্বিতীয় বলেই সাজঘরে জয়, শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। আব্বাসের বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ হয়েছেন তিনি, খুলতে পারেননি রানের খাতা। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। তিনি ওপেন করেছেন। এমএমআর

দ্বিতীয় বলেই সাজঘরে জয়, শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। আব্বাসের বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ হয়েছেন তিনি, খুলতে পারেননি রানের খাতা।

এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। তিনি ওপেন করেছেন।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow