দ্বিতীয় মেয়াদে বিইউপির উপাচার্য হলেন মাহবুব-উল-আলম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে পরবর্তী তিন বছরের দ্বিতীয় মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯-এর ১১ (১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করা হয়েছে। এ নিয়োগ ৫ এপ্রিল ২০২৫ তারিখ হতে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে মোট তিন বছর। তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বলেও জানানো হয়েছে। এএএইচ/ইএ

দ্বিতীয় মেয়াদে বিইউপির উপাচার্য হলেন মাহবুব-উল-আলম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে পরবর্তী তিন বছরের দ্বিতীয় মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯-এর ১১ (১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করা হয়েছে। এ নিয়োগ ৫ এপ্রিল ২০২৫ তারিখ হতে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে মোট তিন বছর। তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বলেও জানানো হয়েছে।

এএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow