দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরলো জার্মানি

প্রথমার্ধে ভালো খেললেও প্যারাগুয়ের কাছে গোল হজম করে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল জার্মানি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফিরিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে গোল করেছেন কাই হাভার্টজ। বোস্টন স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে জার্মানির আধিপত্যের মধ্যেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে লিড নেয় প্যারাগুয়ে। প্রথম কর্নারটি জার্মানি ক্লিয়ার করলেও দুর্দান্ত এক স্লাইড ট্যাকলে বলের দখল ধরে রাখেন জর্জ কাসেরেস। এরপর মিগুয়েল আলমিরন ও মাতিয়াস গালারজার চমৎকার সমন্বয়ে গড়ে ওঠে আক্রমণ। গালারজার নিখুঁত ক্রসে দারুণ টাইমিংয়ে দৌড়ে এসে হেড করেন জুলিও এনসিকো। বল চলে যায় কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের নাগালের বাইরে। ৪২ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে। গোল শোধে মরিয়া জার্মানি দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায়। ৫৪ মিনিটে অবশেষে ভাঙে প্যারাগুয়ের রক্ষণ। দুর্দান্ত এক আক্রমণে ম্যাচে সমতা ফেরায় জার্মানি। ফ্লোরিয়ান উইর্টজ বক্সের ভেতরে চমৎকার একটি বল বাড়িয়ে দেন। সেখানে নিখুঁত স্পর্শে বলটি বাড়িয়ে দেন কাই হাভার্টজ। তার সূক্ষ্ম ফ্লিক জড়িয়ে যায় গোলপোস্টের ডানদিকের নিচের কোণে। এমএমআর

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরলো জার্মানি

প্রথমার্ধে ভালো খেললেও প্যারাগুয়ের কাছে গোল হজম করে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল জার্মানি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফিরিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে গোল করেছেন কাই হাভার্টজ।

বোস্টন স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে জার্মানির আধিপত্যের মধ্যেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে লিড নেয় প্যারাগুয়ে।

প্রথম কর্নারটি জার্মানি ক্লিয়ার করলেও দুর্দান্ত এক স্লাইড ট্যাকলে বলের দখল ধরে রাখেন জর্জ কাসেরেস। এরপর মিগুয়েল আলমিরন ও মাতিয়াস গালারজার চমৎকার সমন্বয়ে গড়ে ওঠে আক্রমণ।

গালারজার নিখুঁত ক্রসে দারুণ টাইমিংয়ে দৌড়ে এসে হেড করেন জুলিও এনসিকো। বল চলে যায় কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের নাগালের বাইরে। ৪২ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে।

গোল শোধে মরিয়া জার্মানি দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায়। ৫৪ মিনিটে অবশেষে ভাঙে প্যারাগুয়ের রক্ষণ। দুর্দান্ত এক আক্রমণে ম্যাচে সমতা ফেরায় জার্মানি।

ফ্লোরিয়ান উইর্টজ বক্সের ভেতরে চমৎকার একটি বল বাড়িয়ে দেন। সেখানে নিখুঁত স্পর্শে বলটি বাড়িয়ে দেন কাই হাভার্টজ। তার সূক্ষ্ম ফ্লিক জড়িয়ে যায় গোলপোস্টের ডানদিকের নিচের কোণে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow