দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ নজরদারির আহ্বান ইসলামী আন্দোলনের

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ নজরদারির আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আগামী ১৮ রমজান (৮ মার্চ ) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এ একটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রমেই বাড়ছে। পবিত্র রমজান মাসে রাজধানীবাসী নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য বাজার করা এখন প্রায় বিলাসিতায় পরিণত হয়েছে। তারা অভিযোগ করেন, বাজারে সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। জরুরি সভায় উপস্থিত ছিলেন নগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, নগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, নগর উত্তর সেক্

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ নজরদারির আহ্বান ইসলামী আন্দোলনের

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ নজরদারির আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

একই সঙ্গে আগামী ১৮ রমজান (৮ মার্চ ) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এ একটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রমেই বাড়ছে। পবিত্র রমজান মাসে রাজধানীবাসী নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য বাজার করা এখন প্রায় বিলাসিতায় পরিণত হয়েছে। তারা অভিযোগ করেন, বাজারে সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

জরুরি সভায় উপস্থিত ছিলেন নগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, নগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, নগর উত্তর সেক্রেটারি আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow