দ্রুত রায় কার্যকর হলে অপরাধীরা ভয় পাবে: ঢাকা বার সেক্রেটারি
সাত-আট বছরের শিশুদের সঙ্গে সংঘটিত অপরাধে দেশের মানুষ আতঙ্কিত বলে উদ্বেগ জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান। তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হলে অপরাধ প্রবণতা কমবে। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান বলেন,সাত-আট বছরের বাচ্চাদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে এতে কিন্তু দেশের মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা চাই আজকে যে রায় ঘোষণা হয়েছে সেটি যেন দ্রুত বাস্তবায়িত হয় তাহলে দেশে কেউ অপরাধ করার সাহস পাবে না। যাদের মধ্যে এই ধরনের প্রবণতা আছে তারাও দ্রুত রায় কার্যকর করলে অপরাধ করতে সাহস পাবে না। মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার রায় হলো এখন পর্যন্ত কার্যকর হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এ মামলার রায় তাড়াতাড়ি কার্যকর হয়ে যাবে। আমাদের দেশে তো এই ধরনের ঘটনা
সাত-আট বছরের শিশুদের সঙ্গে সংঘটিত অপরাধে দেশের মানুষ আতঙ্কিত বলে উদ্বেগ জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান। তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হলে অপরাধ প্রবণতা কমবে।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান বলেন,সাত-আট বছরের বাচ্চাদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে এতে কিন্তু দেশের মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা চাই আজকে যে রায় ঘোষণা হয়েছে সেটি যেন দ্রুত বাস্তবায়িত হয় তাহলে দেশে কেউ অপরাধ করার সাহস পাবে না। যাদের মধ্যে এই ধরনের প্রবণতা আছে তারাও দ্রুত রায় কার্যকর করলে অপরাধ করতে সাহস পাবে না।
মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার রায় হলো এখন পর্যন্ত কার্যকর হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এ মামলার রায় তাড়াতাড়ি কার্যকর হয়ে যাবে। আমাদের দেশে তো এই ধরনের ঘটনা অনেক ঘটছে। শুধু এই ধরনের মামলা নয় হত্যাকাণ্ডের মামলা আছে এগুলো শুনানি করতে সময় লাগবে। আসলে রাতারাতি একটা মামলা শেষ হবে না। তবে এ মামলাটি কিন্তু দ্রুত শেষ হয়েছে। আমরা চেষ্টা করবো নিম্ন আদালতে যেন এই ধরনের মামলা দ্রুত শেষ হয়। আমরা আশা করি হাইকোর্টেও এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তি হবে।
আরএএস/এসএনআর
What's Your Reaction?