দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ গেল সুরুজ আলীর

চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেল-বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে সুরুজ আলী (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।  নিহত সুরুজ আলী শহরের ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহী শহরের শ্মশানপাড়ার ইমন হোসেনের ছেলে হৃদয় হোসেন ও বাইসাইকেল চালক পৌর এলাকার হাজরাহাটীর পটলা পীরের ছেলে ইন্তাদুল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলচালক সুরুজ বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত হৃদয় ও ইন্তাদুলের অবস্থা আশঙ্কাজনক। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় ৩ জন হতাহত হয়েছে। এ ব্যাপারটি নিয়ে কেউ থানায় অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow