ধরলায় গোসলে নেমে দুই ভাই নিখোঁজ

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট জিরো পয়েন্টে ধরলা নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছেন। রোববার (৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও এখনো তাদের সন্ধান মিলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজ দুই ভাই হলো- মোগলহাট ইউনিয়নের হেলাল উদ্দিনের ছেলে সাব্বির আহমেদ (১৬) ও শাওন আহমেদ (১৪)। এদের মধ্যে সাব্বির স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি এবং শাওন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে দুই ভাইসহ মোট তিনজন ধরলা নদীতে গোসলে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা তিনজনই তলিয়ে যেতে থাকে। এ সময় মেহেদী হাসান (১৭) নামের একজন সাঁতরে তীরে উঠলেও সাব্বির ও শাওন নিখোঁজ হয়। লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তা বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজদের উদ্ধার না করা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।, মহসীন ইসলাম শাওন/এএইচ/এমএস

ধরলায় গোসলে নেমে দুই ভাই নিখোঁজ

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট জিরো পয়েন্টে ধরলা নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছেন।

রোববার (৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও এখনো তাদের সন্ধান মিলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

নিখোঁজ দুই ভাই হলো- মোগলহাট ইউনিয়নের হেলাল উদ্দিনের ছেলে সাব্বির আহমেদ (১৬) ও শাওন আহমেদ (১৪)। এদের মধ্যে সাব্বির স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি এবং শাওন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে দুই ভাইসহ মোট তিনজন ধরলা নদীতে গোসলে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা তিনজনই তলিয়ে যেতে থাকে। এ সময় মেহেদী হাসান (১৭) নামের একজন সাঁতরে তীরে উঠলেও সাব্বির ও শাওন নিখোঁজ হয়।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তা বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজদের উদ্ধার না করা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।,

মহসীন ইসলাম শাওন/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow