ধর্মপাশায় বজ্রপাতে কলেজশিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রাঘাতে হবিবুর রহমান নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার টগার হাওর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হবিবুর রহমান (২২) পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সদস্য রহিস মিয়া বলেন, শনিবার সকালে হবিবুর রহমান তার চাচার সঙ্গে টগার হাওর সংলগ্ন জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় আশপাশের আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে তারা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই হবিবুর রহমানসহ কয়েকজন আহত হন। তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হবিবুর রহমান মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

ধর্মপাশায় বজ্রপাতে কলেজশিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রাঘাতে হবিবুর রহমান নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার টগার হাওর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হবিবুর রহমান (২২) পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সদস্য রহিস মিয়া বলেন, শনিবার সকালে হবিবুর রহমান তার চাচার সঙ্গে টগার হাওর সংলগ্ন জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় আশপাশের আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে তারা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই হবিবুর রহমানসহ কয়েকজন আহত হন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হবিবুর রহমান মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow