ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাসিম মিয়া (৩৮) একজন নিহত হয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সুনই গ্রামে কারির বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসিম মিয়া (৩৮) সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ধর্মপাশার সুনই গ্রামের নাসিম মিয়া ও আনু মিয়ার মধ্যে কারির বাজারে মাছের আড়ৎ নিয়ে বিরোধ চলছে। যার সূত্র ধরে রোববার দুপুরে নাসিম মিয়া ও আনু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নাসিম মিয়া। পরে স্থানীয়রা থাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিপসন আহমেদ/এএইচ/এমএস

ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাসিম মিয়া (৩৮) একজন নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সুনই গ্রামে কারির বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসিম মিয়া (৩৮) সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ধর্মপাশার সুনই গ্রামের নাসিম মিয়া ও আনু মিয়ার মধ্যে কারির বাজারে মাছের আড়ৎ নিয়ে বিরোধ চলছে। যার সূত্র ধরে রোববার দুপুরে নাসিম মিয়া ও আনু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নাসিম মিয়া। পরে স্থানীয়রা থাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

লিপসন আহমেদ/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow