ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একইসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা যৌথ বিবৃতিতে বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের অগ্রণী ভূমিকা সর্বজনস্বীকৃত। তার অসুস্থতার খবর আমাদের উদ্বিগ্ন করেছে। পরম করুণাময় ঈশ্বরের কাছে ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিজ্ঞপ্তিতে নেতারা আরও বলেন, ঈশ্বর যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, যেন তিনি আবার জাতির সেবায় পূর্ণাঙ্গভাবে আত্মনিয়োগ করতে পারেন।

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একইসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা যৌথ বিবৃতিতে বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের অগ্রণী ভূমিকা সর্বজনস্বীকৃত। তার অসুস্থতার খবর আমাদের উদ্বিগ্ন করেছে।

পরম করুণাময় ঈশ্বরের কাছে ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিজ্ঞপ্তিতে নেতারা আরও বলেন, ঈশ্বর যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, যেন তিনি আবার জাতির সেবায় পূর্ণাঙ্গভাবে আত্মনিয়োগ করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow