ধর্মেন্দ্রর সম্মাননা নিতে রাষ্ট্রপতি ভবনে হেমা মালিনী

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মান গ্রহণ করতে সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন তার স্ত্রী, বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দেন। গত বছরের নভেম্বর মাসে ৮৯ বছর বয়সে প্রয়াত হন ধর্মেন্দ্র। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের জানুয়ারিতে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’সম্মননায় ভূষিত করার ঘোষণা দেয় ভারত সরকার। এই সম্মাননা গ্রহণের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হেমা মালিনী। তিনি জানান, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত গর্ব ও আবেগের মুহূর্ত। তার সঙ্গে ছোট মেয়ে অহনা উপস্থিত থাকলেও বড় মেয়ে এষা শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। হেমা বলেন, ‘এটা আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ একটি দিন। অহনা আমার সঙ্গে এসেছে। এষাও আসতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসতে পারেনি। আমরা সবাই খুব খুশি ও গর্বিত।’ তিনি আরও জানান, ধর্মেন্দ্রর দুই ছেলে সানি দেওল ও ববি দেওলসহ পরিবারের সবাই এই সম্মান নিয়ে আবেগাপ

ধর্মেন্দ্রর সম্মাননা নিতে রাষ্ট্রপতি ভবনে হেমা মালিনী

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মান গ্রহণ করতে সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন তার স্ত্রী, বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দেন।

গত বছরের নভেম্বর মাসে ৮৯ বছর বয়সে প্রয়াত হন ধর্মেন্দ্র। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের জানুয়ারিতে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’সম্মননায় ভূষিত করার ঘোষণা দেয় ভারত সরকার।

এই সম্মাননা গ্রহণের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হেমা মালিনী। তিনি জানান, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত গর্ব ও আবেগের মুহূর্ত। তার সঙ্গে ছোট মেয়ে অহনা উপস্থিত থাকলেও বড় মেয়ে এষা শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

হেমা বলেন, ‘এটা আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ একটি দিন। অহনা আমার সঙ্গে এসেছে। এষাও আসতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসতে পারেনি। আমরা সবাই খুব খুশি ও গর্বিত।’

তিনি আরও জানান, ধর্মেন্দ্রর দুই ছেলে সানি দেওল ও ববি দেওলসহ পরিবারের সবাই এই সম্মান নিয়ে আবেগাপ্লুত।

আরও পড়ুন:
জনপ্রিয়তা আকাশছোঁয়া, তবু কেন ভোটে হারার ভয় সালমানের 
‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি 

ভারতীয় সিনেমার ইতিহাসে ধর্মেন্দ্র এক অনন্য নাম। অ্যাকশন, রোমান্স ও পারিবারিক-সব ধরনের চরিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার মৃত্যু চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও, ‘পদ্মবিভূষণ’ সম্মান তার দীর্ঘ অভিনয়জীবনের অবদানের প্রতি দেশের শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হয়ে থাকল।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow