ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

আশুলিয়ায় ধর্ষণ ও মারধরের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ( ১৫ মার্চ) তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ দুপুরে বিপি ইমরান আশুলিয়ার নামাবাজার চাঁননগর মসজিদ সংলগ্ন একটি বাসায় প্রবেশ করে ১৫ বছর বয়সী এক মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে একই দিন রাতে ওই মেয়ের মা ও ভুক্তভোগী মেয়েকে নিজের বাসায় ডেকে নিয়ে মারধর করেন। এতে তারা দুজন আহত হন। পরে ভুক্তভোগী মা ও তার মেয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।  এ নিয়ে গত ১৪ মার্চ আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ী লালমাঠ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করা হ

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

আশুলিয়ায় ধর্ষণ ও মারধরের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ( ১৫ মার্চ) তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ দুপুরে বিপি ইমরান আশুলিয়ার নামাবাজার চাঁননগর মসজিদ সংলগ্ন একটি বাসায় প্রবেশ করে ১৫ বছর বয়সী এক মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে একই দিন রাতে ওই মেয়ের মা ও ভুক্তভোগী মেয়েকে নিজের বাসায় ডেকে নিয়ে মারধর করেন। এতে তারা দুজন আহত হন। পরে ভুক্তভোগী মা ও তার মেয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 

এ নিয়ে গত ১৪ মার্চ আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ী লালমাঠ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতে পাঠানো হয়েছে। তিন দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow