ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম। গ্রেপ্তার আসামির নাম সাদ্দাম শেখ (৩০)। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনে পূর্বপরিচিত এক নারীকে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে মারধর করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় ভিকটিমের সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেন।
এ ঘটনায় গত ১ এপ্রিল ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে সহায়তার জন্য র্যাবের কাছে আবেদন করেন।
র্যাব-১০ ফরিদপুর অফিসের কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদার
ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম। গ্রেপ্তার আসামির নাম সাদ্দাম শেখ (৩০)। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনে পূর্বপরিচিত এক নারীকে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে মারধর করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় ভিকটিমের সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেন।
এ ঘটনায় গত ১ এপ্রিল ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে সহায়তার জন্য র্যাবের কাছে আবেদন করেন।
র্যাব-১০ ফরিদপুর অফিসের কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সাদ্দাম শেখকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।