ধর্ষণ মামলায় আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বিকেলে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এ সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। এ কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। মা বাড়িতে এলে শিশুটি তার মাকে সব খুলে বলে। ২৮ মার্চ রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এরপর ৩০ মার্চ মামলা নথিভুক্ত হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন। বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, শিশু ধর্ষণ মামলায় মাসুদুর

ধর্ষণ মামলায় আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বিকেলে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এ সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। এ কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। মা বাড়িতে এলে শিশুটি তার মাকে সব খুলে বলে।

২৮ মার্চ রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এরপর ৩০ মার্চ মামলা নথিভুক্ত হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন। বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, শিশু ধর্ষণ মামলায় মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) তাকে জামালপুর আদালতে হাজির করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow