ধর্ষণে অভিযুক্তকে ছেড়ে দিলেন আদালত
যুক্তরাজ্যে সমুদ্রসৈকতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। একই ঘটনায় আরেক সন্দেহভাজনের খোঁজে চতুর্থ দিনের মতো অভিযান চলছে।
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, নরফোক পুলিশ অভিযুক্তের জামিনের বিষয়টি সংবাদমাধ্যমটিকে জানিয়েছে।
আদালত সূত্র বলছে, ঘটনাটি ঘটে সাউথ বিচ প্যারেড এলাকায়। শনিবার রাত ১২টা ৩৭ মিনিটে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এর পরই তদন্ত শুরু হয়।
পুলিশ জানায়, রোববার নর্থহ্যাম্পটনশায়ার থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে ধর্ষণের সন্দেহে আটক করা হয়েছিল। পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।
তদন্তকারীরা ধারণা করছেন, পলাতক দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তি নরফোকের বাইরে কোথাও অবস্থান করতে পারেন। এ ঘটনায় তথ্য দিতে জনসাধারণের প্রতি আবারও আহ্বান জানিয়েছে পুলিশ।