ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রহমতের

ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতে রহমত উল্লাহ নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার কোনাপাড়া ও বায়রাউরা গ্রামের মধ্যবর্তী বালকি বিলে এ ঘটনা ঘটে। মৃত রহমত উল্লাহ (৩৮) উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত অলি নেওয়াজের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রহমত উল্লাহর কোনাপাড়া গ্রামে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুরে কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের সীমান্তবর্তী বালকি বিলে নিজের ভগ্নিপতির (ছোট বোনজামাই) জমির ধান কাটতে যান তিনি। এ সময় বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় বাসিন্দা শাহীন মাহমুদ বলেন, রহমত উল্লাহর তিনটি ছেলে রয়েছে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়।

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রহমতের

ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতে রহমত উল্লাহ নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার কোনাপাড়া ও বায়রাউরা গ্রামের মধ্যবর্তী বালকি বিলে এ ঘটনা ঘটে।

মৃত রহমত উল্লাহ (৩৮) উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত অলি নেওয়াজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহমত উল্লাহর কোনাপাড়া গ্রামে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুরে কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের সীমান্তবর্তী বালকি বিলে নিজের ভগ্নিপতির (ছোট বোনজামাই) জমির ধান কাটতে যান তিনি। এ সময় বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দা শাহীন মাহমুদ বলেন, রহমত উল্লাহর তিনটি ছেলে রয়েছে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow