ধানক্ষেতে পড়েছিল গৃহবধূর লাশ

জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোটাহার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) সোটাহার আদর্শ গ্রামের বাসিন্দা ছিলেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তার প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর তিনি মুনঝার এলাকার বাবলু মিয়াকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা বিলের ঘাট সংলগ্ন আদর্শ গ্রামের পাশের একটি ধানক্ষেতে রাশেদার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর তার দ্বিতীয় স্বামী বাবলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্

ধানক্ষেতে পড়েছিল গৃহবধূর লাশ
জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোটাহার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) সোটাহার আদর্শ গ্রামের বাসিন্দা ছিলেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তার প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর তিনি মুনঝার এলাকার বাবলু মিয়াকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা বিলের ঘাট সংলগ্ন আদর্শ গ্রামের পাশের একটি ধানক্ষেতে রাশেদার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর তার দ্বিতীয় স্বামী বাবলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow