ধানক্ষেতে মিলল ট্রলিচালকের মরদেহ

নরসিংদীর বেলাবোতে একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন (২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাজনাবো এলাকায় বেলাবো শিবপুর সড়কের পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।  নিহত আপন বাজনাবো গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।  পরিবারের দাবি, আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের বাবা মোস্তু মিয়া জানান, রাতে এশার নামাজের পর তার এক পরিচিত বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে খবর পাই তার লাশ এখানে পড়ে আছে। বেলাবো থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

ধানক্ষেতে মিলল ট্রলিচালকের মরদেহ

নরসিংদীর বেলাবোতে একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন (২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাজনাবো এলাকায় বেলাবো শিবপুর সড়কের পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত আপন বাজনাবো গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। 

পরিবারের দাবি, আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।

নিহতের বাবা মোস্তু মিয়া জানান, রাতে এশার নামাজের পর তার এক পরিচিত বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে খবর পাই তার লাশ এখানে পড়ে আছে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow