ধানের শীষে প্রচারণায় সরব মালদ্বীপ প্রবাসী বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠে সরব হয়ে উঠেছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় মালদ্বীপ বিএনপির একটি প্রতিনিধি দল দেশে ফিরে নির্বাচনি প্রচারণায় সক্রিয় অংশ নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনি কার্যক্রম শুরু করেন। মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে প্রচারণায় নামেন। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, বিল্লাল হোসেন ও আলমগীর মজুমদার। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম ও মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী এবং সহ-প্রচার সম্পাদক মো. হালিমসহ অন্যান্য নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে মালদ্বীপ প্রবাসী নেতাকর্মীরা কেবল ঢাকায় নয়, বরং নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। তারা সাংগঠনিক কার্যক্রম

ধানের শীষে প্রচারণায় সরব মালদ্বীপ প্রবাসী বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠে সরব হয়ে উঠেছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় মালদ্বীপ বিএনপির একটি প্রতিনিধি দল দেশে ফিরে নির্বাচনি প্রচারণায় সক্রিয় অংশ নিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনি কার্যক্রম শুরু করেন। মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে প্রচারণায় নামেন।

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, বিল্লাল হোসেন ও আলমগীর মজুমদার। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম ও মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী এবং সহ-প্রচার সম্পাদক মো. হালিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

ধানের শীষে প্রচারণায় সরব মালদ্বীপ প্রবাসী বিএনপি

নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে মালদ্বীপ প্রবাসী নেতাকর্মীরা কেবল ঢাকায় নয়, বরং নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি ভোটাধিকার নিশ্চিত করতে জনগণকে উদ্বুদ্ধ করবেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, প্রবাসী বিএনপির নেতাকর্মীরা দৃঢ়ভাবে আশাবাদী যে, দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি এবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রবাসীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

এরই মধ্যে মালদ্বীপ বিএনপির নেতারা বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে শুরু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগ পর্যন্ত তারা মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়তে নিরলসভাবে কাজ করে যাবেন।

এমআরএম/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow