ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

ঢাকার ধামরাই উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ উদ্ধার করেন। নিহত আলিফ হাজীপুর পশ্চিমপাড়ার বাসিন্দা রাহিম হোসেনের ছেলে। আলিফ হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।  স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোসল করতে গিয়ে আলিফ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস জানান, হাজীপুর গ্রামের ৭ বছরের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow